সুস্থ থাকতে সকালে উঠে যে সব খাবার খাওয় উচিত - The News Lion

সুস্থ থাকতে সকালে উঠে যে সব খাবার খাওয় উচিত

 


দি নিউজ লায়নঃ  

আটার রুটি: সকলের জন্য আটার রুটি খুবই ভালো একটি খাবার। আটার রুটি শরীরে এনার্জি যোগাতে সহায়ক। এই খাবারটি অনেক ভারী খাবার। তাই সকালে আটার রুটি খান।

ডিম: প্রোটিনের উৎস হচ্ছে ডিম। ডিমে রয়েছে প্রচুর ভিটামিন ও মিনারেল। সকালে ডিম খাওয়া খুবই উপকারী। একজন পূর্ণবয়স্ক মানুষের সকালে দুটো ডিম খাওয়া যেতে পারে। সকালে ডিম সিদ্ধ দিয়ে ব্রেকফাস্ট করুন।


সালাড: সালাড একটি খুবই স্বাস্থ্যকর খাদ্য। শুধু টমেটো, শসা, গাজর দিয়ে নয় নানা রকম সবজির সালাড খেতে পারেন। এছাড়া সেদ্ধ ডিম, সেদ্ধ মাংসও খেতে পারেন।

ওটস: ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। ওটস খেলে আমাদের ওজন আর কোলেস্টেরল থাকবে নিয়ন্ত্রণে। তাই সকালে ওটস খান। তবে চিনি যুক্ত ওটস এড়িয়ে চলুন। চিনির পরিবর্তে মধু মিশিয়ে খেতে পারেন।


খিচুড়ি: অনেকেরই সকালে ভাত খাওয়ার অভ্যাস রয়েছে। তবে ভাতের বদলে খিচুড়ি খেতে পারেন। খিচুড়ি করতে হবে চালের পরিমাণ কম দিয়ে এবং সবজির পরিমাণ বেশি দিয়ে। এটি শরীরকে পর্যাপ্ত পুষ্টি যোগাতে সাহায্য করবে।

 ফল: সকালে ব্রেকফাস্ট এ ফলের জুড়ি মেলা ভার। সকালের খাবারে ফল খাওয়া খুবই উপকারী। ফলের মধ্যে কলা, আপেল, আঙ্গুর ফল দিয়ে সকালে ব্রেকফাস্ট সারতে পারেন।

 দই: দই এ রয়েছে ক্যালসিয়াম যা হাড়কে শক্ত রাখে। সকালে দই খেলে সারাদিন শরীরে এনার্জি থাকবে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.